1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

নান্দাইলে ধানক্ষেত থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে ধান ক্ষেত থেকে নাজমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার, ১৭ এপ্রিল দিবাগত রাত ১০ টার দিকে নান্দাইল টু দেওয়ানগঞ্জ রাস্তার পাশে চারিআনিপাড়া বড়বড়িয়া বিলের ধান ক্ষেত থেকে উক্ত গৃহবধূর লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

জানগেছে, গৃহবধূ নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী এবং সে চার সন্তানের জননী। ওইদিন রাতে নাজমা আক্তার নান্দাইল সদর বাজার থেকে হেঁটে একা বাড়ি ফিরছিল। অবশেষে নাজমা আক্তারের আর বাড়ি ফিরা হলো না। পথিমধ্যে দূর্বৃত্তদের হাতে সে নির্মমভাবে খুন হয়। পরে স্থানীয়রা ধান ক্ষেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে রাতেই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে স্থানীয়দের ধারণা, দূর্বৃত্তরা ওই গৃহবধূকে বিলের রাস্তায় একা পেয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের খোঁজে পুলিশ তৎপর রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং