1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ইসলামপুরে জামায়াত মনোনীত প্রার্থী ড. সামিউল হক ফারুকীর উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী তার নির্বাচনী এলাকায় উঠান বৈঠক করেছেন।

বৃহস্পতিবার উপজেলার ১১নং চর পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী উঠান বৈঠক করেন।

এ সময় তিনি উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের কল্যাণে জামায়াতের অঙ্গীকার তুলে ধরেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মোছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. মনির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

ড. সামিউল হক ফারুকী বলেন, আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি। জনগণের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হলে ইসলামপুরকে একটি আধুনিক ও ন্যায়নিষ্ঠ উপজেলা উপহার দিবো ইনশাআল্লাহ। উঠান বৈঠকে এলাকাবাসী প্রার্থীকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং