
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনে ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর আসন্ন উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনীতিতে সরগরম আলোচনা চলছে।
এই মনোনয়ন দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক ছাত্রনেতা, যুবনেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ত্যাগী নেতা ভিপি সাইফুল ইসলাম সুমন। এমনটাই মনে করছেন করিমগঞ্জ ও তাড়াইলের স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বড় একটি অংশ।
তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত স্বৈরাচারী শাসনামলে যারা রাজপথে সক্রিয় ছিলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, এমন পরীক্ষিত নেতাদেরই প্রার্থী হিসেবে চায় সাধারণ মানুষ। পরিবর্তিত পরিস্থিতিতে যারা হঠাৎ করে সামনে এসেছেন বা সুবিধা নিতে চাইছেন, তাদের বিষয়ে তৃণমূলের অসন্তোষ রয়েছে।
স্থানীয় কর্মীদের মতে, ভিপি সাইফুল ইসলাম সুমনের মতো নেতারা দীর্ঘদিন ধরে মামলার খড়গ ও ঝুঁকি মাথায় নিয়ে সংগ্রাম করেছেন। দলের দুঃসময়ে তাঁদের অবদান ও আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা উচিত বলে মনে করেন তাঁরা।
করিমগঞ্জ ও তাড়াইলের বিএনপির কর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দলীয় নীতিনির্ধারক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে। তাদের বক্তব্য, রাজনীতিতে অর্থনৈতিক প্রভাব বা সুবিধাবাদের চেয়ে দীর্ঘদিনের ত্যাগ, সততা, শ্রম ও আদর্শের প্রতি অবিচল থাকাই মূল্যায়নের প্রধান মানদণ্ড হওয়া উচিত। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং তৃণমূলের আস্থা ও ঐক্য অটুট থাকবে।
স্থানীয়দের মতে, করিমগঞ্জ-তাড়াইলের মানুষের কাছে ভিপি সাইফুল ইসলাম সুমন একজন পরিচিত ও আস্থার নাম। একটি ক্ষতিগ্রস্ত ও সংগ্রামী পরিবারের সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি সমর্থকদের। অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট কথা বলার সাহস ও নেতৃত্বের গুণাবলি, এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি কবির উদ্দিন আহাম্মদের যোগ্য সন্তান হওয়ার কারণে তিনি সাধারণ মানুষের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
সব মিলিয়ে, করিমগঞ্জ ও তাড়াইলের উন্নয়ন, ন্যায় প্রতিষ্ঠা এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে ভিপি সাইফুল ইসলাম সুমনকেই আগামীর প্রতিনিধি হিসেবে দেখতে চান এলাকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের একটি বড় অংশ। এ বিষয়ে দলীয় হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন সবাই।
Leave a Reply