1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪,পরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার, ৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পাকুন্দিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করে পুলিশ। আটক ৪ জন হলেন—চালিয়াগোপ এলাকার আজিজ মিয়ার ছেলে ইউসুফ, আসাদ মিয়ার ছেলে তুহিন, সুখিয়া এলাকার চান মিয়ার ছেলে রানা এবং বীর পাকুন্দিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে ইকতিয়ার হোসেন।

এদিকে ছাত্রলীগের মিছিলের পর বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং