1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কর্শাকড়িয়াইলে আনিছুজ্জামান আনিছের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

নূর আহাম্মদ পলাশ,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও বর্তমান ইউপি সদস্য মো. আনিছুজ্জামান আনিছের সমর্থনে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার, ৭ নভেম্বর বিকেলে কর্শাকড়িয়াইল আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রার বহরটি কড়িয়াইল বানিয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পাঁচ শতাধিক মোটরসাইকেলের এই শোডাউনকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নামলেও আলোচনায় শীর্ষে রয়েছেন মো. আনিছুজ্জামান আনিছ। তিনি বর্তমানে ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সাথে যুক্ত থাকায় স্থানীয়ভাবে তাঁর শক্ত অবস্থান রয়েছে।

​শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস ভূইয়া, কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ উদ্দিন ভূইয়া ও রবিউল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এবং ছাত্রদল নেতা ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ইতিবাচক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক উন্নয়ন নিয়ে ভোটাররা তাঁদের প্রত্যাশার কথা জানান। স্থানীয় বাসিন্দারা চান এমন একজন জনপ্রতিনিধি যিনি সাধারণ খেটে খাওয়া মানুষ ও কৃষকদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবেন।

​ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি বলেন, “চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও আনিছুজ্জামান আনিছ একজন তরুণ, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা প্রশংসনীয়। আনিছ দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত; দল যাকে মনোনয়ন দেবে তিনি তা মেনে নেবেন।”

​মনোনয়নপ্রত্যাশী মো. আনিছুজ্জামান আনিছ বলেন, “গত পাঁচ বছর আমি একটি ওয়ার্ডের জনগণের সেবা করেছি। এখন পুরো ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে কাজ করব। আমি বিএনপির মনোনয়নের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী, তবে দল যাকে যোগ্য মনে করে সমর্থন করবে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাকে জিতিয়ে আনবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং