1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে  ইয়াবাসহ দুইজন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার, ৮ নভেম্বর গ্রেফতারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭ টায় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আলম মিয়া (৪৬) ও জুয়েল মিয়া (২০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আলম মিয়ার কাছ থেকে ৪০ পিস এবং জুয়েল মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার আলম মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে, জুয়েল মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর ইটাবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং