1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির প্রচারণা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রচারণা চালিয়েছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এ সময় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর বেলা ১১টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড লিডার ফয়সল আহমেদ, পিভিএমএসের আয়োজনে এ প্রচারাভিযান পরিচালিত হয়।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন।

প্রচারাভিযানটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা মোড় প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে আনসার ও ভিডিপির শতাধিক সদস্য অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, মাদকবিরোধী এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপিকেও এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আয়োজক ফয়সল আহমেদ পিভিএমএস বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আনসার-ভিডিপির এ ধরনের প্রচারণা সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলাম, লিডার জামাল মিয়া, রোমান, সায়মন আহমেদসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং