1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ইসলামপুর ইউএনওর ছবি ব্যবহার করে ভুয়া আইডি, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়েরের ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন পোস্ট, ছবি ও বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২০ অগাস্ট ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনওর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন পোস্ট, ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএনওর সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য, বক্তব্য, ছবি বা পোস্ট হিসেবে কোনো কিছু প্রচার করা হলে তা যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ভুয়া আইডি থেকে প্রচারিত কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য, বক্তব্য, শেয়ার বা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি শনাক্ত করলে কিংবা এসব আইডি থেকে বিভ্রান্তিকর বা আপত্তিকর কোনো পোস্ট দেখতে পেলে তার স্ক্রিনশট ও সংশ্লিষ্ট লিংক সংরক্ষণ করে উপজেলা প্রশাসন অথবা নিকটস্থ থানায় অবহিত করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে ইসলামপুর উপজেলা প্রশাসনের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও অফিসিয়াল যোগাযোগের মাধ্যম যাচাই করে তথ্য গ্রহণের জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, ভুয়া আইডি পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং