1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে মরিচখালী বাজারের মানুষ

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।। 
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বিশেষ করে মরিচখালী বাজারের সখিনা মোড় থেকে উরদিঘী গ্রামের মোড় পর্যন্ত নতুন সড়ক নির্মাণের পরও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে এবং দীর্ঘ সময় তা নিষ্কাশন না হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হয়।

এদিকে মরিচখালী বাজারের অধিকাংশ সড়কই বর্তমানে খানাখন্দে ভরে গেছে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক নির্মাণের পাশাপাশি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা না হলে উন্নয়নের কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং বাজার এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং