1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ইসলামপুরে নতুন শিক্ষার্থীদের বরণে নিউ মাইলস্টোন স্কুলের বিশেষ আয়োজন

স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউ মাইলস্টোন স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার, ৫ জানুয়ারি দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মো. রিপন মোস্তাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, সমাজসেবক মো. শাহ ফরিদ, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলহাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং