1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

তাড়াইলে পূবালী ব্যাংক পিএলসির ইংরেজি নববর্ষ উদযাপন

হুমায়ুন রশীদ জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি উদ্যোগে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে।

রবিবার,৪ জানুয়ারি সকাল ১০টায় তাড়াইল সদর বাজারের থানা মোড় সংলগ্ন পূবালী ব্যাংক পিএলসি, তাড়াইল শাখা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। তিনি বলেন, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রাহকসেবার মানোন্নয়ন ও আধুনিক ব্যাংকিং সেবা বিস্তারে এ ব্যাংকের অবদান সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জিসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি তাড়াইল শাখার ব্যবস্থাপক অসীম চন্দ্র তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পূবালী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, কৃষি উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাড়াইল শাখাও এলাকার ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেষে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয় এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং