1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ইসলামপুরে কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকায় সম্প্রীতি সমাবেশ 

স্টাফ রিপোর্টার, ইসলামপুর,জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

ঢাকাস্থ ইসলামপুরবাসীর উদ্যোগে প্রত্যাশিত ইসলামপুর, কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে –সম্প্রীতি শীর্ষক এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১৪ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বাংলাদেশ  জামায়াত ইসলামী মনোনীত জমালপুর ২ আসনে এমপি প্রার্থী  ড. মো. ছামিউল হক ফারুকী।

সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব মো: আমানুল্লাহ’র সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  বিমানবন্দর থানার সভাপতি আবুসাইদ মু: মিন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর– ২ (ইসলামপুর) আসনের নির্বাচনী আসন পরিচালক মো. আমজাদ হোসেন, নির্বাচনী আসন কমিটির সদস্য মো. আলী হোসেন, গ্লোব ফার্মাসিটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. হাসিনুর রহমান চৌধুরী,

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক,ডা. জাহাঙ্গীর আলম, নোয়ার পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শাহজাহান, ইসলামী ব্যাংক অব বাংলাদেশ সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম,ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক (শিবলী ) প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং