1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা, বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও মানহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার, ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা  পর্যন্ত বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (নরসিংদী)-এর উদ্যোগে ভৈরব উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে অনুমোদনহীনভাবে মশার কয়েল প্রস্তুত ও বিক্রির অপরাধে ‘বিএসটিআই আইন ২০১৮’ অনুযায়ী তিনটি কারখানা থেকে এই জরিমানা আদায় করা হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলাদিন কেমিক্যাল ওয়ার্কস এন্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রীণ স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা ও রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে অতি দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম (CM) লাইসেন্স গ্রহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।

জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে বিএসটিআইয়ের এই ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং