1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

জ্বালানি তেলে অবৈধ মজুদের বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রশাসনের অভিযান, অবৈধ মজুদের বিরুদ্ধে অর্থদণ্ড

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে কিশোরগঞ্জে প্রশাসনের উদ্যোগে বিশেষ নজরদারি কার্যক্রম চালানো অব্যাহত রয়েছে।

রবিবার, ২৯ মার্চ তদারকির অংশ হিসেবে কিশোরগঞ্জের ১৩টি উপজেলার গুরুত্বপূর্ণ বাজার এবং বিভিন্ন তেল বিক্রয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় খুচরা ও পাইকারি পর্যায়ের বিভিন্ন তেল বিক্রয় কেন্দ্র পরিদর্শনসহ অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে বেশকিছু প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে ব্যবসায়ীদের কাছে মজুত থাকা তেলের পরিমাণ, বিক্রয়মূল্য এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া হয় এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে তেল বিক্রি কিংবা অবৈধভাবে মজুদের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানায়, কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজারে অস্থিরতা তৈরির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অনিয়ম প্রমাণিত হলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের নজরদারি-তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখাসহ ভোক্তারা যাতে স্বস্তি পেতে পারেন সেই ন্যায্যমূল্য নিশ্চিত করাই হচ্ছে প্রশাসনের অভিযানের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং