1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

মিঠামইন হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার, ৩০ মার্চ বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের একটি সেতুর পাশের বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মধুপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির সামনের বাহিরচর হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃষ্টি থামার পর স্থানীয়রা তাঁকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং