1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের স্মরণে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা নিবেদন

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ২৬ মার্চ সকাল ৮টায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদারের নেতৃত্বে নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার মহান মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর সন্তানের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতির প্রধান শক্তি। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশকে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি ও বৈষম্য দূর করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, মো. কামরুল ইসলাম, সাদীদ আহমেদ সাদী, হরি প্রসাদ মিত্র, শফি রেজা নূর মজুমদার, মোহাম্মদ আলী লিটনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং