1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বৃহস্পতিবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
হোসেনপুর: ফাইল ছবি

 

হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান উৎসবের পাশাপাশি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে এ আয়োজন করা হয়েছে।

হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে অষ্টমী স্নান উৎসবের আয়োজন করছে।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, হোসেনপুর কাচারী এলাকা, রামপুর বাজার ও কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এতে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা আশা করছেন।

অষ্টমী স্নান উৎসব উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, প্রতিবছরের মতো এবারও জাতি-ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং