
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে দেশবাসী এবং মুসলিম উম্মাহর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী,ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ শুভেচ্ছা বার্তা জানান,
এক মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের সামনে নিয়ে আসে সংযম, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা। এই পবিত্র উৎসবের আনন্দ যেন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে-এ প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলাই গণতন্ত্রী পার্টির লক্ষ্য। ঈদের এই পবিত্র দিনে সেই আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই,পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতার পরিবেশ জোরদার করি।
গণতন্ত্রী পার্টি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
Leave a Reply