1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার, ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ভিটিপাড়া গ্রামের এক বাড়িতে কাঠের আসবাব তৈরির কাজ করছিলেন সুলতান। বেলা ১১টার দিকে একটি ড্রিল মেশিনের প্লাগ বৈদ্যুতিক সকেটে লাগানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং