1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

অষ্টগ্রামের বাঙালপাড়ায় অ্যাডভোকেট ফজলুর রহমানের সুস্থতা কামনা ও ধানের শীষের  গণসংযোগ

মাহবুব আলম,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নে  দোয়া প্রার্থনা ও ধানের শীষ মার্কায় লিফলেট বিতরণ  কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৪ শে জানুয়ারি রাত ৮ টা থেকে উপজেলার   বাঙালপাড়া ইউনিয়নের বিভিন্ন  বাজার এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে অ্যাডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর জানান এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাঙালপাড়া ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ডা. আলমগীর হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমীন, গোলাম হায়দার ফরহাদ, জাফর আলী, কফিল উদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খরসু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রেশেদুল আলম ও শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপ্ন মিয়া।

এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ,  ফরিদ মিয়াসহ নেতাকর্মীগণ গণসংযোগে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমান হাওরবাসীর আস্থার প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাঙালপাড়াসহ পুরো অষ্টগ্রামবাসী দোয়া করছে। দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও জনগণের পাশে দাঁড়াবেন—এটাই সকলের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং