কিশোরগঞ্জ–৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নে দোয়া প্রার্থনা ও ধানের শীষ মার্কায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৪ শে জানুয়ারি রাত ৮ টা থেকে উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে অ্যাডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর জানান এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাঙালপাড়া ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ডা. আলমগীর হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমীন, গোলাম হায়দার ফরহাদ, জাফর আলী, কফিল উদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খরসু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রেশেদুল আলম ও শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপ্ন মিয়া।
এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ, ফরিদ মিয়াসহ নেতাকর্মীগণ গণসংযোগে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমান হাওরবাসীর আস্থার প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাঙালপাড়াসহ পুরো অষ্টগ্রামবাসী দোয়া করছে। দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও জনগণের পাশে দাঁড়াবেন—এটাই সকলের প্রত্যাশা।