
বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুমার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় আলমগীর হোসেন সিটির উদ্যোগে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. সাইফুল ইসলাম বাবুল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, জেলা বিএনপির সাবেক সম্পাদক শিহাবউদ্দিন আহম্মদ ফরহাদ, মো. হুমায়ুন কবির ও শাহিনুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কম্বল পেয়ে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে তাদের মাঝে স্বস্তি ফিরে আসে বলে জানান উপকারভোগীরা।
গীরা।
Leave a Reply