1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ভৈরবে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি  আভিযানিক দল।

গ্রেফতার মো.  জমশেদ মিয়া (৪২) জেলার ভৈরব উপজেলার বাসিন্দা ও একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বুধবার, ২৪ সেপ্টেম্বর রাত সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং