কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. জমশেদ মিয়া (৪২) জেলার ভৈরব উপজেলার বাসিন্দা ও একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
বুধবার, ২৪ সেপ্টেম্বর রাত সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।