1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ইটনায় খেলতে গিয়ে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়হান জামান।।
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ইটনায় খেলতে গিয়ে ড্রেনের পানিতে ডুবে হাবিবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার, ১৬ অগাস্ট বিকালে উপজেলার পশ্চিমগ্রাম আলিয়া মাদরাসহাটি এলাকায় এ ঘটনা ঘাটে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিডিচ্যানেলফোরকে  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হবিবা পশ্চিমগ্রাম আলিয়া মাদরাসহাটি এলাকার মালয়েশিয়া প্রবাসী জুয়েল মিয়ার একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হাবিবা দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। খেলারধুলার কোনো এক ফাঁকে সে পাশের ড্রেনের পানিতে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ড্রেনের পানিতে তাকে মৃত অবস্থায়  ভাসতে দেখে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।                              

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং