কিশোরগঞ্জে ইটনায় খেলতে গিয়ে ড্রেনের পানিতে ডুবে হাবিবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার, ১৬ অগাস্ট বিকালে উপজেলার পশ্চিমগ্রাম আলিয়া মাদরাসহাটি এলাকায় এ ঘটনা ঘাটে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হবিবা পশ্চিমগ্রাম আলিয়া মাদরাসহাটি এলাকার মালয়েশিয়া প্রবাসী জুয়েল মিয়ার একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হাবিবা দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। খেলারধুলার কোনো এক ফাঁকে সে পাশের ড্রেনের পানিতে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ড্রেনের পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।