1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় এ এস আই নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

 

ময়নসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী মো: রুস্তম আলী নামে পুলিশের এক উপ- এএসআই (উপ-পরিদর্শক) নিহত হয়েছেন।

শনিবার,  ৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সত্রাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এ এস আই রুস্তম আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্চ গ্রামের মরহুম রমজান আলীর ছেলে। তার তিন ছেলে এক মেয়ে রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, শনিবার বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে ওয়ারেন্ট তামিল শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রামভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেরটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং