1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ৬ জুয়ারি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ৬ জনের মধ্যে সুমন মিয়া (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী এলাকার হাজী মো. ফজলুর রহমানের ছেলে, আনোয়ার (৩৬) -যশোদল মধ্যপাড়া এলাকার বাহাদুর খাঁর ছেলে, চান্দু মিয়া (৪২) শহরতলীর সতাল এলাকার আব্দুর রশিদের ছেলে, হাবিবুর রহমান (৪৮) শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে, মো. হারুন মিয়া (৩২) যশোদল মধ্যপাড়া এলাকার মো. আলী আকবরের ছেলে ও মো. সবুজ মিয়া (৩৫) যশোদল বানিয়াকান্দি এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি রাত ১টার কিছু পরে যশোদল মধ্যপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার)  জুয়েল চাকমা।

গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং