1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ভৈরবে তিন সহস্রাধিক ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ভৈরবে তিন সহস্রাধিক ইয়াবাসহ দুইজন গ্রেফতার
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২ হাজার ৯৩০ পিস ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে মছদ্দর আলী ওরফে বাবুল (৪৩) সিলেট জেলার বাসিন্দা ও মো. সুজন মিয়া (৪৬) সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বুধবার, ১ অক্টোবর বেলা আড়াইটার দিকে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাসী চৌকি স্থাপন করে তাদের গ্রেফতার ও ইয়াবা উদ্ধার এবং একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং