কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২ হাজার ৯৩০ পিস ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মছদ্দর আলী ওরফে বাবুল (৪৩) সিলেট জেলার বাসিন্দা ও মো. সুজন মিয়া (৪৬) সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বুধবার, ১ অক্টোবর বেলা আড়াইটার দিকে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাসী চৌকি স্থাপন করে তাদের গ্রেফতার ও ইয়াবা উদ্ধার এবং একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা হয়েছে।