
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শরীফ মিয়া হত্যা মামলার এজহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১ উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. শান্ত মিয়া (২২) পাকুন্দিয়া উপজেলার নামা সালোয়াদী এলাকার জালাল উদ্দিনের ছেলে ও জাহিদুল ইসলাম পরশ (১৯) একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে।
মঙ্গলবার, ১৭ জুন রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরখান থানার আটিপাড়া রোড এলাকা থেকে গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply