1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ার হত্যা মামলার দুই আসামি রাজধানী থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শরীফ মিয়া হত্যা মামলার এজহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. শান্ত মিয়া (২২) পাকুন্দিয়া উপজেলার নামা সালোয়াদী এলাকার জালাল উদ্দিনের ছেলে ও জাহিদুল ইসলাম পরশ (১৯) একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে।

মঙ্গলবার, ১৭ জুন রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরখান থানার আটিপাড়া রোড এলাকা থেকে গ্রেফতার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং