1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কুলিয়ারচরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে চর কামালপুর এলাকার নিজ বাড়ি থেকে মুন্না আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুলিয়ারচর থানা পুলিশ।

নিহত কিশোরী মুন্না আক্তার (১৬) পশ্চিম তারাকান্দি গ্রামের ফারুক মিয়ার মেয়ে। বুধবার বিকেলে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মেয়েটির মা মৃত্যুবরণ করলে মাঝে মধ্যেই মেয়েটি পাগলামি করত।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বিডিচ্যানেলফোরকে বলেন, ‘নিহত কিশোরীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং