1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় সংলগ্ন মাঠে নানা আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন।রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি আকরাম হোসেন এর সভাপতিত্বে ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মিয়া, পৌরসভার মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলি,গাছবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম,আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাজিম আহমেদ গোলাপ,আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল উদ্দিন,কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান তসলিমুর রহমান খান, মহাসচিব মো. আনোয়ার হোসেন মেনন সহ আরো অনেকেই।

আলোচনাসভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান,নৃত্য,অভিনয়,নাটক,যেমন খুশি তেমন সাজো ও অভিভাবকদের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উপভোগ করেন উপস্থিত অতিথিরা।সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং