
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় পানিতে ডুবে আহম্মেদ উল্লাহ (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে|
বৃস্পতিবার, ২৩ জুলাই বিকাল ৫ টার বাড়ির সামনের হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
সে মৃগা ইউনিয়ণের নাথ পাড়া গ্রামের ফাজিল মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ শে জুলাই বৃস্পতিবার বিকাল ৫ টায় বাড়ির সামনে ভাসমান পানিতে খেলার সময় আহম্মেদ উল্লাহ হঠাৎ সবার অজান্তে পানিতে পড়ে যায়| এক পর্যায়ে অনেক খুঁজাখুঁজির পর তাকে পানির নিচ থেকে উদ্বার করে তার স্বজনরা ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক আহম্মেদ উল্লাহকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply