1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

মিঠামইনে গ্রাম আদালত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসকারি প্রতিষ্ঠানসমূহের অংশ গ্রহণে  সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে |

সোমবার, ৮ জুন সকাল ১০ টায় মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে  সভাটি অনুষ্ঠিত হয়| সভায় বক্তব্য রাখেন, মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, মিঠামইন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিয়াউর রহমান, মিঠামইন তথ্য আপা ফারহানা ইয়াসমিন, ডি এস কে ম্যানেজার মো. আমিনুল হক প্রমুখ|

বক্তাগণ গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন| পরে মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায়ে কর্মশালাটি  সমাপ্ত হয়|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং