
অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসকারি প্রতিষ্ঠানসমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে |
সোমবার, ৮ জুন সকাল ১০ টায় মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়| সভায় বক্তব্য রাখেন, মিঠামইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, মিঠামইন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিয়াউর রহমান, মিঠামইন তথ্য আপা ফারহানা ইয়াসমিন, ডি এস কে ম্যানেজার মো. আমিনুল হক প্রমুখ|
বক্তাগণ গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন| পরে মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায়ে কর্মশালাটি সমাপ্ত হয়|
Leave a Reply