1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মিঠামইনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলায় ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

রবিবার, ১১ অক্টোবর মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে মিঠামইন  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম দুইদিনব্যাপী ফ্যামিলি কার্ড প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।  প্রাথমিক পর্যায়ে মিঠামইন সদর ও কাঠখাল ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করা হবে। সে জন্য  মিঠামইন ও কাটখাল ইউনিয়নের ১৩ জন তথ্য সংগ্রহকারী এবং দুইজন সুপারভাইজারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন মিঠামইন উপজেলার সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম ও কিশোরগঞ্জ শহর সমাজসেবা অফিসার সিদ্দিকুর রহমান। আগামী ১২ অক্টোবর থেকে  মিঠামইন  সদর ও কাটখাল ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীগণ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং