1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কুলিয়ারচরে ৪ কেজি গাঁজা উদ্ধার, কিশোরসহ ২ জন আটক

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুমন ওরফে সজল দাস (২৮) ও মো. মোরসালিন চৌধুরী (১৪) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১১ অক্টোবর) দুপুরে তাদের কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এর আগে শনিবার দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আদালত কিশোর মোরসালিনকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (কিশোর শোধনাগার) প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে কুলিয়ারচর থানা-পুলিশের একটি দল শনিবার দুপুরে বাজরা এলাকায় দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ময়মনসিংহগামী একটি বাসে করে কয়েকজন মাদক কারবারি মাদকের চালান নিয়ে যাচ্ছেন। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মোতাহার মিয়ার চায়ের দোকানের সামনে অবস্থান নেয়।

পরবর্তীতে কাঙ্ক্ষিত বাসটি এলাকায় পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। বাস থামামাত্রই দুই ব্যক্তি তড়িঘড়ি করে নেমে পালানোর চেষ্টা চালায়। তাদের গতিবিধি ও হাতে থাকা প্লাস্টিকের বাজার ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ পিছু ধাওয়া করে তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালায়। এ সময় সজলের ব্যাগ থেকে ২ কেজি এবং ১৪ বছর বয়সী মোরসালিনের ব্যাগ থেকে আরও ২ কেজি, মোট ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ১৪ বছরের মোরসালিনকে ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং