1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফয়সাল মিয়া (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ২০ অগাস্ট বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তাঁর মৃত্যু হয়। নিহত ফয়সাল মিয়া লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে ও স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যরা জানান, ফয়সাল বিদ্যুৎপৃষ্ট হলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়রা তাকে একজন ভদ্র, নম্র ছেলে হিসেবে জানতো।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে, বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক স্যারের নিকট থেকে মরদেহ দাফনের অনুমতি আনার পর মরদেহ দাফনের ব্যবস্থা করবে পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং