1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত তিন

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার, ১৯ অগাস্ট বিকেলে  উপজেলার বাহরানখান পাড়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে   এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার মঠখলা কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৫৮)। আহতরা হলেন তাঁদের মেয়ে মারজিয়া খাতুন, এবং জাহাঙ্গীর ও মাহিম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে  যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের দিকে আসছিল। অটোরিকশাটি বারনখান পাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনায় নুরু মিয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহীদ জানান, আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁদের মধ্যে মারজিয়া খাতুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিডিচ্যানেলফোরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং