1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের পেছনে সিএজির ধাক্কায় ১জন নিহত,  আহত ৪

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভার দাঁড়িয়ে থাকা একটি ময়লার ট্রাকের পিছনে সিএনজি চালিত অটোরিকসার ধাক্কা লেগে একজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন।

সোমবার, ১৭ অগাস্ট বেলা  সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া  উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজি চালিত অেটোরিকসাটি দুমড়ে মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম (৬৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

আহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৪০), তার শিশুপুত্র সাইফান (১৬ মাস), তাড়াইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫০) এবং করিমগঞ্জ উপজেলার বাসিন্দা অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩৮) ।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর আহম্মেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে এক শিশুসহ গুরুতর আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নজরুল ইসলাম নামের একজনের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আহত বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং