1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে সবুজের ছোঁয়া, রোপিত হলো ৫ শতাধিক গাছ

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দখলমুক্ত ছাত্রাবাসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি ছাত্রাবাস প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়।

শনিবার, ৮ অগাস্ট সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্রাবাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ছাত্রাবাসের পরিবেশকে আরও সবুজ ও মনোরম করে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে সরকারের ঘোষিত ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যও রয়েছে।

বৃক্ষরোপণ শেষে আয়োজকরা জানান, শুধু গাছ লাগানোই নয়, এসব চারা নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বড় করে তোলার উদ্যোগও নেয়া হবে। এতে ভবিষ্যতে ছাত্রাবাস প্রাঙ্গণটি একটি সবুজ ও ছায়াঘেরা পরিবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং