1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

জুন ২০২৬ সমাপনী উপলক্ষে পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

উজ্জ্বল কুমার সরকার, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ অঞ্চলের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর বাজিতপুর কার্যালয়ে জুন ২০২৬ সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।

‎‎বুধবার,১৫ জুলাই উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক আক্তার হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক হিসাব শাখার সহকারী হিসাব কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান।

‎‎এ সময় বাজিতপুর কার্যালয়ের সেল্প কর্মকর্তা খাইরুল ইসলাম, একে আজাদসহ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

‎এছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও উৎসাহ দিতে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

‎‎বক্তারা বলেন, এ ধরনের মূল্যায়ন ও স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ জোগায়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং