1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধনে মাদক নির্মুলের ঘোষণা

করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

মাদক জাতিকে মেধাশূন্য করে।সমাজ ও দেশকে বাঁচাতে মাদককে প্রতিরোধ করতে হবে।মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে।

শুক্রবার,(২৬ জুন) দুপুর ২ টায় আন্তজার্তিক মাদকবিরোধী দিবস উপলক্ষে  মদন অনিবার্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত মোড়ে মাদকবিরোধী মানববন্ধনে মদন অনিবার্ণ ক্লাবের সভাপতি আহমেদ নূরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য  দেন গুণধর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুখছেদুল মমিন সবুজ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ হেদায়েত উল্লাহ,করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফি উজ্জামান শফি,গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়া,গুণধর ইউপির সাবেক চেয়ারম্যান  ও বিএনপি নেতা নাজমুল সাকির নূর সিকদার,করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মো:রফিকুল ইসলাম,জামায়াত নেতা নূরুল ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাসুম,আব্দুল কাইয়ুম,করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম  ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েত উল্লাহ,গুণধর ইউপি সদস্য মিলন মিয়া,গুণধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি সজিব ফয়েজ,সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ,গুণধর ইউনিয়ন হিউম্যানিটি অর্গানাইজেশনের আহ্বায়ক আওলাদ হোসেন,অনিবার্ণ ক্লাবের সাবেক সভাপতি মাহফুজুল হক,অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ বাপ্পী,গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টি কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, বিএনপি নেতা সিরাজুল হক,মোজাম্মেল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং