1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

অষ্টগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারে সাধারণ মানুষের ক্ষোভ

অষ্টগ্রাম ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার, ৬জুন বিডি চ্যানেল ফোরের অনুসন্ধানে সাধারণ মানুষের এ ক্ষোভের চিত্র উঠে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তাদের মতে, কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত, অপপ্রচার চালিয়ে কাউকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।

এ বিষয়ে মো. সজু মিয়া অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় সচেতন মহলও যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং