1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার, ১ জুন দুপুরে চলমান অভিযানের অংশ হিসেবে শহরের কাচারী বাজার থেকে কালীবাড়ি মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে গত শনিবার (৩০ মে) সকাল ১১টায় ঐতিহাসিক রথখলা মাঠে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবারের অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

অভিযান চলাকালে সড়ক ও আশপাশের পরিবেশ থেকে আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়। এবং প্রশাসনের পক্ষ থেকে রাস্তা দুপাশে দোকানদারদের ময়লা ফেলার বিন সরবরাহ করা হয় যেন তারা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রমও চালানো হয়।

সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আরও বৃহৎ পরিসরে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, সরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং