
কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকসার নিচে পড় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার চাচাতো বোন আহত হয়েছে।
নিহত আলিফ (৯) হোসেনপুর উপজেলার পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সাওদা (৪) একই গ্রামের মোশারফের মেয়ে।
রবিবার, ৩১ মে দুপুর আড়াইটার দিকে হোসেনপুর উপজেলার বোর্ডবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সাওদা একই গ্রামের মোশারফ হোসেনের মেয়ে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আলিফ ও সাওদা বোর্ডবাজারে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি অটোরিকসা তাদেরকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আহত সাওদার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply