1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

হোসেনপুরে পিএমকে’র ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগির চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

‎বৃহস্পতিবার, ৭ মে সকাল ১০টায় হোসেনপুরে পিএমকে শাখা কার্যালয়ে পিএমকে কমিউনিটি হেলথের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী পরিচালক মাইনুল হাসান।

‎এ সময় উপস্থিত ছিলেন পিএমকে’র প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার রামচন্দ্র সাহা, হোসেনপুর শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং জোনের আইটি অফিসার রাশেদুল ইসলামসহ অন্যান্যরা।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী মা এবং শিশু রোগের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল আমিন (শিশু বিশেষজ্ঞ), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনি ও অবস), ডা. মফিজুর রহমান (সার্জারি কনসালটেন্ট) এবং ডা. মো. জিয়াউল হাসান (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)।

আয়োজকরা জানান, ক্যাম্পে চার শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়া চক্ষু রোগিদের মাঝে বিনামূল্যে পাওয়ারের চশমাও বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং