1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য মাখদুম সাত্তার রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ক্রাইম তালাশের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাখদুম সাত্তার রুবেলের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১২ এপ্রিল বিকেল ৫টায় তাড়াইল বাজারের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ও আল কোরআন ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন (দৈনিক আলোকিত বাংলাদেশ) এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন (ইনকিলাব, শতাব্দীর কণ্ঠ), তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের আকাশের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. হুমায়ূন রশীদ জুয়েল (দৈনিক সংবাদ সংযোগ, এসটি বাংলা টিভি), সাধারণ সম্পাদক আল মামুন খান (জনবানী), যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ জুয়েল (দৈনিক এদিন ও কান্ট্রি টুডে), দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন জিহাদীসহ (দৈনিক সংবাদ বাংলাদেশ) প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং